নারায়ণগঞ্জের পাগলা মুন্সিখোলা এলাকায় আজ মঙ্গলবার দুপুরে সাংসদ কবরী সারোয়ারের গাড়িবহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাংসদ নিজেই এ কথা জানিয়েছেন। কবরী সারোয়ার চ্যানেলটিকে জানিয়েছেন, আজ দুপুরে মুন্সিখোলা এলাকায় রাস্তা পরিদর্শন করতে গেলে শ্রমিকনেতা পলাশের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল তাঁর গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। সে সময় গুলির ঘটনাও ঘটে। এ হামলায় তাঁর দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে।