সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে আজ বুধবার বিকেলে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এখন পর্যন্ত সাত শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ চলছে।জামালগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান জানান, যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ যাচ্ছিল। কিন্তু অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে বিকেল সাড়ে চারটার দিকে সেটি ডুবে যায়।