সড়ক ও যান-ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব

নগর পরিকল্পনা থেকে শুরু করে সড়ক তৈরি পর্যন্ত কাজ করে থাকে একাধিক সরকারি প্রতিষ্ঠান। আবার সড়কে যানবাহন চলাচলের অনুমোদন দেওয়া, যান চলাচল ও মান নিয়ন্ত্রণে কাজ করা সরকারি প্রতিষ্ঠানও কম নয়। নগরের সড়ক ও যান-ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে যাত্রী, পরিবহন-ব্যবসায়ী ও গাড়িমালিকেরা দুর্ভোগ আর হয়রানির মধ্যে পড়ছেন। খোদ ডিএমপির ট্রাফিক বিভাগের তদন্তে বেরিয়ে এসেছে, পরিবহন-ব্যবস্থাপনায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কাজে সমন্বয়ের অভাব থাকায় নগরে যানজট বাড়ছে। নগরের সড়ক ও যানবাহন-ব্যবস্থাপনায় সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার চিত্র তুলে ধরেছেন মিল্লাত হোসেনসড়ক ও যান ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সড়ক ও জনপথ অধিদপ্তর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি) পরিবেশ অধিদপ্তর রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ