সড়ক দুর্ঘটনায় বিজিবির ২ সদস্য নিহত, আহত ৯

রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়িতে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন বিজিবির আরও নয় সদস্য। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।পীরগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আনসার আলী জানান, আজ সকাল সোয়া আটটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ওই স্থানে চাকা ফেটে বিজিবির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাবিলদার আবদুর রউফ ও চালক কালাম নিহত হন। আহত হন নয় সদস্য। আহতদের রংপুরের বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।