হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৫ বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ বিচারকদের নিয়োগ দিয়েছেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।বিচারকেরা হলেন—বিচারপতি মো. ফারুক (এম. ফারুক), বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি এ এন এম বশিরউল্লাহ, বিচারপতি আবদুর রব, বিচারপতি কাজী রেজা-উল হক, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি মো. হাবিবুল গনি, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে বি এম হাসান।শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাসস।