হিজবুত তাওহীদের দুই নারী সদস্য আটক

চাঁদপুরের কচুয়া উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে উগ্রপন্থী ধর্মীয় সংগঠন হিজবুত তাওহীদের দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন: কচুয়ার রওশন আরা (২২) ও মতলবের লিপি আক্তার (২৪)।ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা ১১টার দিকে কচুয়া বাজার এলাকায় প্রচারপত্র বিলি করছিলেন রওশন ও লিপি। এ সময় পুলিশ তাঁদের আটক করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।