২০ জুন নারায়ণগঞ্জে আধা বেলা হরতাল

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ২০ জুন নারায়ণগঞ্জে অর্ধদিবস হরতাল ডেকেছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকাসহ সারা দেশে যাতায়াতকারী সব বাসের বর্ধিত ভাড়া কমানোর দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।আজ শুক্রবার বিকেলে শহরে প্রেসক্লাব ভবনের সামনে সংগঠনটি সমাবেশ করে। সমাবেশে সংগঠনের সভাপতি রফিউর রাব্বি এ ঘোষণা দেন।