২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকের চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চার দিনের রিমান্ড শেষে ডিউককে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানায়। এ সময় ডিউকের আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।