আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিল এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।এ কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ আগস্ট জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ এবং ২৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে প্রতিবাদ সভা।আজ রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মীর নাসির, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।