২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডিএসই বন্ধ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে। দুর্গাপূজা এবং ঈদুল আজহা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ অক্টোবর যথারীতি আগের নিয়মে লেনদেন চলবে।আজ বৃহস্পতিবার রাতে ডিএসইর বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের প্রকাশনা ও জনসংযোগ উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে এ কথা জানান।