জাতীয় মহিলা আইনজীবী সমিতির দায়ের করা একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট বিভাগ যৌন হয়রানি রোধে একটি মাইলফলক রায় দেন। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চের দেওয়া এ রায়ে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়। এর আলোকে মহিলা আইনজীবী সমিতি ‘শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন, ২০১০’ নামে একটি খসড়া আইন কমিশনে জমা দেয়। ৩ জুলাই আইন কমিশন এবং মহিলা আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে খসড়াটিসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ইভ টিজিং বন্ধে আইনের ওপর দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দেওয়া আইনমন্ত্রী, আইন কমিশনের চেয়ারম্যান ও রায় প্রদানকারী বিচারকের দেওয়া বক্তব্য এবং আলোচনা তুলে ধরা হলো। গ্রন্থনা করেছেন তানজিম আল ইসলাম