‘বন্যা কর’

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সব নাগরিকের কাছ থেকে ফ্লাড ট্যাক্স বা বন্যা কর আদায় করতে পারে সরকার। স্বয়ং প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এমন আভাস দিয়েছেন। অস্ট্রেলিয়ার এএনজেড ব্যাংক বলেছে, শুধু অবকাঠামো পুনর্গঠনেই দুই হাজার কোটি অস্ট্রেলিয়ান ডলার খরচ হবে। প্রধানমন্ত্রী এবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পুনর্বাসন খরচ জোগাতে গিয়ে তাঁরা সরকারি ব্যয় হ্রাস করবেন। এ ছাড়া প্রয়োজন হলে দেশবাসীর কাছ থেকে বাড়তি কর আদায় করা হতে পারে। তবে বিরোধী নেতা টনি অ্যাবোটের মতে, বাড়তি কর আরোপের কোনো দরকার নেই। বিবিসি