কলম কাব্য

অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

সাদা বিছানায়
কালো হরফের শব্দগুলো
শুয়ে আছে গা ঘেঁষাঘেঁষি—
কেউ তারে বোঝে কম, কেউ খুব বেশি
কলমের মনের মতোন যেমনটি চাইছে
ঠিক সে রকম
সাদা বিছানায় উড়ে এসে জুড়ে বসে নদী
নরম জলের ঝাপটায়
সাদা বিছানায় পাহাড়ের কাঁপন
সমুদ্র-পর্বত কত আলিঙ্গনে আপন
দুমড়ানো চাদর দেখে বলি,
ও হে বেশরম
তুমিও কি সে রকম?