নারী ও বলপয়েন্ট কলম

হাজার মাইল যেতে যেতে হাঁটু ভেঙে আসে, সবার মনের অস্ফুট কথা কইতে ক্ষয় হয়ে আসে আয়ু, আমরণ অজ্ঞাত অচিন পথে শব্দের ঝাঁপি মাথায় হাঁটি—যেমনটি চাও তুমি; তারপর আমার চরম অপারগতায় আমাকে ছুড়ে ফেলো আবর্জনার স্তূপে, আমাদের সম্পর্কটা কি ভয়ংকর প্রয়োজননির্ভর না?