মোস্তফা সরয়ার ফারুকীকে‘চাইলে বাঘের দুধ এনে দিচ্ছ;চাঁদটাও পাইড়া আনতে পার;“সেই রকম” এক মই নাকি পকেটেই রাখ—থাকে—শোনা যায়—’‘প্রোডাকশন?’*‘জি, বস?’‘কালকে সকালে চিত্রায়, বাঁধাঘাটে শুট করব,ডিঙি লাগবে পাঁচটা আর দুপুরে কাঠ-লিচু...’‘ওকে, বস!’‘বৃষ্টি বিকালেই লাগবে; কদম ফুল?’‘রেইন-মেশিন রেডি আছে, বস; কদমগাছওদেইখা রাখছি, শটের আগেই ফুল উপস্থিত থাকবে!’‘আর বৌ চাই সন্ধ্যা সাতটার মধ্যে—ঘুমানোর অনেক অনেক অন্ধকার আগেআমি তার চুল বাঁধা দেখতে চাই;—পরে, সুন্দর করে এলোমেলো করতে চাই।’*সিনেমা নির্মাণকর্মে পরিচালকের চাহিদা অনুযায়ী যিনি বা যাঁহারা নির্দ্বিধায় ‘জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ’ করিয়া থাকেন, তাঁহাকে বা তাঁহাদিগকে এই দেশে ‘প্রোডাকশন’ বলিয়া গ্রাহ্য করা হয়।