যেমন

এমন বৃষ্টির দিন

এমন ঝড়ের রাত

এমন ময়লা পানির সিটি

এমন মরবিড মেঘ

এমন ভয়ংকর বজ্রের বিউটি

এমন ছাতার গোসল

এমন শ্মশানদিপালি

এমন আব্বার ভেজা কবর

এমন ভিখারির শুকনা বাসন

এমন একলা ঘুমের মল্লার,

এমন আমার ঘুমের ঘূর্ণিতের

আমূল আটকা পড়া

০১টা দূরপাল্লার বাস।

এমন দমকা সব স্মৃতি

সহজে ছুড়ে ফেলতে

এমন ঠান্ডা ওয়েদারেও

স্বপ্নটা ঘুম ছেড়ে বসে থাকে

এমন সিক্ত জানালার 

ঠিক পাশের সিটে।