দেশে - বিদেশে

আবু রুশদ্‌ পুরস্কার পাচ্ছেন আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ

আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ
আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ

কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ আবু রুশদ্‌ পুরস্কার পাচ্ছেন। চোখ ও বরফকল উপন্যাসের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হচ্ছে।

আগামীকাল ২৯ অক্টোবর বেলা ১১টায় ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারটি দেওয়া হবে। আবু রুশদ্‌ স্মৃতি পর্ষদের উদ্যোগে এবং কথাসাহিত্যিক আবু রুশদের নামে প্রবর্তিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুজ্জামান। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এ অনুষ্ঠানে উদীয়মান লেখক হিসেবে পাপড়ি রহমান ও মাহমুদ আখতার শরীফকে যথাক্রমে তাঁদের উপন্যাস নদীধারা আবাসিক এলাকা ও মানুষ হবার কাল্পনিক গল্প–এর জন্য পুরস্কৃত করা হবে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।