দেশে - বিদেশে

পেন ইন্টারন্যাশনাল কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধি

সুইডেনে অনুষ্ঠিতব্য পেন ইন্টারন্যাশনালের ৮৮তম কংগ্রেসে যোগ দিচ্ছেন পেন বাংলাদেশের সহসভাপতি কবি শামীম রেজা ও সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক মুহাম্মদ মহিউদ্দিন। কানাডা থেকে যোগ দেবেন পেন বাংলাদেশের সদস্য কথাসাহিত্যিক সালমা বাণী।

২৬ থেকে ৩০ সেপ্টেম্বর সুইডেনের উপশালায় এ কংগ্রেস অনুষ্ঠিত হবে। নোবেলজয়ী, বুকার ও পুলিৎজারজয়ী সাহিত্যিকসহ বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রতিনিধি এতে অংশ নেবেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শামীম রেজা এখানে মতপ্রকাশের স্বাধীনতা–সম্পর্কিত কবিতাপাঠে অংশগ্রহণ করবেন বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।