বইয়ের দুনিয়া

চতুর্থ শিল্পবিপ্লব

ক্লাউস শোয়্যাব

অনুবাদ: মোহাম্মদ ফরাসউদ্দিন

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২

দাম: ৩৫০ টাকা।

আমাদের অজান্তেই আমরা চতুর্থ শিল্পবিপ্লব যুগে প্রবেশ করেছি আর তা এমন নীরবে যে বুঝতেই পারিনি যুগান্তরের এই তাৎপর্যকে। চতুর্থ শিল্পবিপ্লব বইটির লেখক অধ্যাপক ক্লাউস শোয়্যাব বিশ্বখ্যাত অর্থনীতিবিদ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সভাপতি। এই বইয়ে তিনি এই নবপ্রযুক্তির বিপ্লব সরকার, ব্যবসায়ী সম্প্রদায়, সুশীল সমাজ এবং জনগণের ওপর যে ইতিবাচক প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা করেছেন।

বুদ্ধদেব বসু

ভূঁইয়া ইকবাল

প্রকাশক: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২২

দাম: ৩৬০ টাকা।

বাংলা সাহিত্যকে উদারভাবে সমৃদ্ধ করেছিলেন বুদ্ধদেব বসু। কালজয়ী এই সাহিত্যিকের ব্যক্তিগত জীবনে আলো ফেলেছে বুদ্ধদেব বসু গ্রন্থটি। বুদ্ধদেবের স্ত্রী, পুত্র, কন্যার বয়ানে এই বইতে তাঁকে যেমন পাওয়া যায়, তেমনি পাওয়া যায় তাঁর সমসাময়িক কবি-সাহিত্যিক রবীন্দ্রনাথ, জীবনানন্দ, অতুলচন্দ্র প্রমুখের লেখা চিঠি, প্রবন্ধ, পর্যালোচনা থেকেও। বুদ্ধদেব এখানে নিজের অনুভূতির বয়ান নিয়ে হাজির হয়েছেন স্মৃতিচারণের মধ্য দিয়েও।

গ্রেকোর কাছে প্রতিবেদন

নিকোস কাজানজাকিস

অনুবাদ: খালিকুজ্জামান ইলিয়াস

প্রকাশক: বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২

দাম: ৭০০ টাকা।

গ্রেকোর কাছে প্রতিবেদন নিকোস কাজানজাকিসের আত্মজীবনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু সময়ের জন্য দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন তিনি। গ্রিসের ক্রিট রাজ্যে জন্ম নেওয়া কাজানজাকিসের জীবন ছিল বর্ণিল। তিনি এথেন্স বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রে ডিগ্রি অর্জন করে জার্মানিতে পিএইচডির জন্য গবেষণা করেন। ছিলেন দার্শনিক অঁির বার্গস–র ছাত্র। বইয়ে সবকিছু সবিস্তার লিখেছেন তিনি। খালিকুজ্জামান ইলিয়াসের অনুবাদটিও সাবলীল।