গ্রাফিকস: প্রথম আলো
গ্রাফিকস: প্রথম আলো

বইপত্র

নব্বইপূর্ব জাতীয় রাজনীতি ও কবিতাযাপনের ছবি

হাজারো অশ্রু ও রক্তপাতের গল্প আমাদের এই দিনযাপনগুলো, যেখানে ভোর ও সন্ধারা নামে বেদনায়। অন্ধ জাদুকরের বাঁশিওয়ালা ‘এআই টেক’ আকাশছোঁয়া স্বপ্নগুলো পাহাড়ের ওপারে পাচার করে অবিরাম। ডুবোজাহাজের ডানাগুলো আমাদের এই সময় ‘রিলস-টিকটক বা পিডিএফে’ হাবুডুবু খায় খুবলিয়ে খুবলিয়ে!

আখেরি এই জামানায় এসে ‘টাইম মেশিনে’ আমি এক বাঙাল আশির দশকে ঘাই মারি কাক ও কবির শহরে! ‘যেখানে সব শালায় কবি হতে চায়!’ অথচ কয়েক বছর আগেই আপাদমস্তক জহুরি কবি ঝিনুকে মুক্তো ফলাতে ফলাতে নীরবে–নিভৃতে ঝরে যায় বার্লিনের কোনো হিম শীতল কেবিনে!

কথাকার মোশতাক আহমদের কাহিনি বলার ঢং ভিন্ন! গল্পের রূপ-রস-গন্ধ বা কলকবজাগুলো আমাদের পরিচিত ‘আলিফ-লায়লা’র মতো! লেখক আমাদের চেনান—এই বাড়ি নম্বর দুঃখ ও তারপরের বাড়ি নম্বর কষ্ট! উপন্যাসটি মূলত নস্টালজিয়ার। আশির দশকের ঢাকা শহরের প্রেক্ষাপটে সে সময়ের কবিদের স্মৃতিকথা। এই কবিরাও স্মৃতিকাতর হয়েছেন তাঁদের বিগত দিনের কবিতাযাপনের মাধ্যমে ‘হয়ে ওঠা’ সংগ্রাম ও প্রেমের কথা ভেবে।

সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ
মোশতাক আহমদ

প্রকাশকাল: জানুয়ারি ২০২৬
প্রকাশক: কবি প্রকাশনী
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
পৃষ্ঠা: ২৪০
মূল্য: ৫০০ টাকা

বইটি সংগ্রহ করতে চাইলে ক্লিক করুন

একটা সময়ের ফ্রেম ধরে কাহিনি রচনা করতে গেলে সেই সময়ের প্রধান মাইলস্টোনগুলো এসে যায়, আখ্যানকে প্রভাবিত করে। আমরা জানি, রাষ্ট্রপতি এরশাদের রক্তপাতহীন অভ্যুত্থান, তাঁর কবিখ্যাতির বাসনা, পদাবলির জন্ম, শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, মধ্য ফেব্রুয়ারি হত্যাকাণ্ড, ট্রাকের নিচে পিষে ছাত্র হত্যা, কবিতাকেন্দ্রের উদ্ভব, জাতীয় কবিতা উৎসব বনাম এশীয় কবিতা উৎসব, এরশাদবিরোধী আন্দোলন, অশান্ত সব ক্যাম্পাস, নূর হোসেনের আত্মত্যাগ, কবিতার মঞ্চে পটুয়া কামরুল হাসানের মৃত্যু, চট্টগ্রাম গণহত্যা-নব্বইয়ের গণ–অভ্যুত্থানের আগে এই ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসকে নিয়ন্ত্রণ করেছে। কবিরাও এই ঘটনাপ্রবাহে নিজেদের চলমান রেখেছেন, জনতার পাশে থেকে স্বৈরাচারের জন্য নিয়ত উদ্বেগের কারণ হয়েছেন, তাঁদের নিজস্ব দ্বন্দ্ব ও প্রেম সঙ্গে নিয়েই।

উপন্যাসটি মূলত নস্টালজিয়ার। আশির দশকের ঢাকা শহরের প্রেক্ষাপটে সে সময়ের কবিদের স্মৃতিকথা। এই কবিরাও স্মৃতিকাতর হয়েছেন তাঁদের বিগত দিনের কবিতাযাপনের মাধ্যমে ‘হয়ে ওঠা’ সংগ্রাম ও প্রেমের কথা ভেবে। শামসুর রাহমানকে কেন্দ্র করে এই কাহিনি এগিয়েছে (জনপরিসরে তিনিই সম্রাট)।

শামসুর রাহমানকে কেন্দ্র করে এই কাহিনি এগিয়েছে (জনপরিসরে তিনিই সম্রাট)। আছেন সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, শহীদ কাদরী, মোহাম্মদ রফিক, রফিক আজাদ, ফজল শাহাবুদ্দীন, হুমায়ুন আজাদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, বেলাল চৌধুরী, মাহবুব তালুকদার, সাযযাদ কাদির, হেলাল হাফিজ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, মোহন রায়হান, তসলিমা নাসরিন, লুৎফর রহমান রিটন, ফরিদ কবির, শাহিদ আনোয়ার, ত্রিদিব দস্তিদার, সাবদার সিদ্দিকী, জ্যোতির্ময় নন্দী, আলম খোরশেদ, এজাজ ইউসুফী, শাকুর মজিদ, লুৎফুল হোসেন, জিললুর রহমানসহ শতাধিক চরিত্র; আছে কয়েকটি কাল্পনিক চরিত্র। বিশেষ দৃশ্যে আছেন বঙ্কিমের সেই কমলাকান্ত। আছেন সুফিয়া কামাল, আছেন সৈয়দ আলী আহসান।

কিছু সত্য ঘটনা উপজীব্য করে, সত্য ও কাল্পনিক জগতের ভিয়েনে এই নস্টালজিক স্মৃতির শহরে কবিদের জীবনের গল্প লেখা হয়েছে সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ উপন্যাসে।

ঢাকার বাইরে যেমন চট্টগ্রাম, খুলনা আর দেশের বাইরেও কয়েকটি দেশের পটভূমিতে কাহিনিটি ছড়িয়ে পড়েছে। কথাসাহিত্যিক মোশতাক আহমদের দম আছে! ঝিনুক যে নীরবে মুক্তো ফলায়, তা আগেই ফুটিয়েছেন নিজস্ব স্বকীয়তায়। কিছু মৌলিক কাজ এভাবেও প্রেজেন্ট করা যায়, তা উপন্যাসটি না পড়লে বুঝবেন না পাঠকেরা!