এআই দিয়ে লেখা বইয়ের জন্য সাহিত্য পুরস্কার

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাহিত্য রচনা নিয়ে চলমান নানা তর্কবিতর্কের মধ্যেই ফ্রান্সে চালু হচ্ছে ভিন্ন ধরনের একটি পুরস্কার। ‘প্রি পাস্কাল দ্য লিতেরাত্যুর আইএ’ নামের এই আয়োজনে পুরস্কৃত করা হবে মানুষ ও এআইয়ের সহযোগিতায় তৈরি করা অপ্রকাশিত রচনাকে। তবে এআইয়ের ব্যবহার এ ক্ষেত্রে গোপন করার কোনো সুযোগ নেই; কীভাবে লেখাটি তৈরি হয়েছে, তা বিস্তারিত জানাতে হবে বিচারকদের।

ফরাসি প্রকাশনাশিল্পের সাময়িকী লিভ্র এবদো ১৬ অক্টোবর পুরস্কারটির খবর প্রকাশ করে। এর আগের দিন এক আলোচনায় উদ্যোগটির কথা জানান ফ্রান্সের জাতীয় বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রের গবেষক আলেক্সান্দ্র জেফেন। দার্শনিক ও গণিতবিদ ব্লেজ পাস্কালের নামে পুরস্কারটির নামকরণ করা হয়েছে।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, রচনা জমা দেওয়ার জন্য কোনো প্রকাশকের সঙ্গে যুক্ত থাকার প্রয়োজন নেই। জাতীয়তার বাধাও নেই, তবে লিখতে হবে ফরাসি ভাষায়। পাণ্ডুলিপির সঙ্গে দিতে হবে লেখার প্রাথমিক ধারণা এবং একটি কারিগরি বিবরণ। সেখানে ব্যবহৃত এআই মডেল ও রচনা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। রচনার সাহিত্যমান, বয়ানের মৌলিকতা, শৈলী ও সামঞ্জস্যও বিবেচনায় থাকবে। নির্বাচিত লেখককে অর্থ পুরস্কারের পাশাপাশি তাঁর রচনা প্রকাশের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ডিসেম্বরের শুরুতে পুরস্কার ঘোষণার পরিকল্পনা রয়েছে।

ফরাসি প্রকাশনাশিল্পের সাময়িকী লিভ্র এবদো ১৬ অক্টোবর পুরস্কারটির খবর প্রকাশ করে। এর আগের দিন এক আলোচনায় উদ্যোগটির কথা জানান ফ্রান্সের জাতীয় বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রের গবেষক আলেক্সান্দ্র জেফেন। দার্শনিক ও গণিতবিদ ব্লেজ পাস্কালের নামে পুরস্কারটির নামকরণ করা হয়েছে।

সম্প্রতি এআই ব্যবহারের অভিযোগে লেখক থেলিসোঁ ওরেলিয়েনের উপন্যাস গঁকুর পুরস্কারের তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় ফরাসি সাহিত্যজগতে বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কের পরপর এ রকম একটি পুরস্কারের ঘটনা সাহিত্যজগতে বেশ আলোড়ন তুলতে পারে বলেই ভাবা হচ্ছে।

সূত্র: লিভ্র এবদো এবং প্রি পাস্কালের ওয়েবসাইট।