যে ভাই আমার যুদ্ধে গেছেফিরবে সে ভাই কবে?তার প্রিয় সেই গোলাপগাছেফুল ফুটেছে টবে।লাল টুকটুক গোলাপ ফুলেহাসছে আমার ভাইযোদ্ধা কত ফিরল, ভায়েরফেরার খবর নেই!শোনো শোনো ও সোনাভাইদুকান পেতে শোনোতোমার জন্য রাত্রি জেগেকাটায় ছোট বোনও।মা রেখেছেন মজার পিঠাঘন খেজুর রসেকাটুক সময় অনন্তকালথাকব তবু বসে।