
তোমার আঁকা ছবি যদি ফ্রেমে সাজিয়ে কোনো প্রদর্শনীতে রাখা হয়, কেমন হবে বলো তো? অন্য আঁকিয়েদের আঁকা ছবির মধ্যে ঘুরে ঘুরে যখন নিজের আঁকা ছবিটার সামনে গিয়ে দাঁড়াবে, কী ভীষণ ভালো লাগবে তাই না! এই আনন্দটাই সেদিন পেয়েছিল উল্লাস, নাহিয়ানদের মতো অনেকে।
কদিন আগে বিশেষ শিশুদের আঁকা ১২৩টি ছবি নিয়ে ধানমন্ডির দৃক গ্যালারিতে এ প্রদর্শনীর আয়োজন করেছিল হ্যানস নামে একটি সংগঠন। প্রদর্শনীর মূলমন্ত্র ‘রংতুলিতে অজানা কথা’।
রং আর তুলি দিয়ে খুদে আঁকিয়েরা যে কথা বলেছে (নাকি এঁকেছে?), দেখে মুগ্ধ হয়ে গেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক আবুল বারক আলভী। সার্ফ এক্সেলের সহায়তায় প্রতিবছরই বিশেষ শিশুদের আঁকা ছবি নিয়ে ‘ইমারজড ফ্রম আননোউন’ শিরোনামে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।