লাল। প্রকৃতির এ রং কোথাও প্রেম, কোথাও বিদ্রোহ, আবার কোথাও আত্মত্যাগের প্রতীক। দক্ষিণ আমেরিকার বনভূমিতে যখন আগুনের শিখার মতো লাল লাল ফুলে ভরে ওঠে সেইবোগাছের ডাল, তখন প্রকৃতি ইতিহাসের এক পুরোনো অধ্যায় নতুন করে খুলে বসে। টকটকে লাল এই সেইবো (এরিথ্রিনা ক্রিস্টা-গ্যালি) আর্জেন্টিনা ও উরুগুয়ের জাতীয় ফুল। এই ফুল শুধু প্রকৃতিকে রাঙিয়ে তোলে না, এই ফুল আর্জেন্টাইন জাতির স্মৃতি, আদিবাসী প্রতিরোধের প্রতীক এবং শতাব্দী পেরিয়ে বেঁচে থাকা এক কিংবদন্তির গল্প বলে যায়।
দক্ষিণ আমেরিকায় স্প্যানিশ অভিযাত্রার সূচনা হয় ষোড়শ শতাব্দীতে। নতুন ভূখণ্ড, সোনা-রুপা আর সাম্রাজ্য বিস্তারের লোভে স্পেনের সৈন্যরা রিও দে লা প্লাতা অঞ্চলে প্রবেশ করে। তাদের সামনে দাঁড়ায় সেই ভূখণ্ডের আদিবাসীরা। স্পেন তখন ইউরোপের এক পরাক্রমশালী রাজ্য। সেই অসম শক্তির সঙ্গে সংঘর্ষে আর্জেন্টিনার অসংখ্য মানুষের জীবন ঝরে পড়ে, তছনছ হয়ে যায় জনপদ, পুড়ে যায় অসংখ্য বসতি। কিন্তু মানুষের স্মৃতি কখনো আগুনে পুড়ে শেষ হয় না। ইতিহাসের সেই ক্ষতই একসময় লোককথার রূপ নিয়ে জন্ম দেয় সেইবো ফুলের কিংবদন্তি।
লোকজন বিশ্বাস করলেন, আনাহির মৃত্যু হয়নি। তিনি সেইবো হয়ে আবার তাঁদের মধ্যে ফিরে এসেছেন। তাঁর রক্ত ফুল হয়ে ফুটে উঠেছে। তাঁর আত্মা গাছের শিকড়ে আশ্রয় নিয়েছে।
সেই কিংবদন্তির নায়িকা আনাহি। তিনি গুয়ারানি আদিবাসী কন্যা। তাঁর সৌন্দর্যের চেয়েও বেশি প্রশংসিত ছিল তাঁর কণ্ঠ। তিনি গাইতেন নদীর গান, বনের গান, পাখির গান আর সেই আধিবাসী মানুষের গান। তাঁর গান ছিল স্বাধীনতার গান। সেই গান শুনে স্প্যানিশ সৈন্যরা তাঁকে বন্দী করে। শিকলবন্দী জীবনেও আনাহি একটুও ভেঙে পড়েননি। একরাতে তিনি পালানোর চেষ্টা করেন। ধস্তাধস্তিতে এক প্রহরীর মৃত্যু হলে তাঁকে আবার আটক করা হয়। বিচারে রায় হয় আনাহিকে আগুনে পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হবে।
ভোরের আলো ফোটার আগেই তাঁর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। লোকে বলে আগুনে যখন সে পুড়ে যাচ্ছে, তখনো তাঁর কণ্ঠে ছিল গান। আনাহির শেষ গানটি ছিল জন্মভূমির উদ্দেশে। আগুন নিভে গেলে সৈন্যরা বিস্ময়ভরা চোখে দেখেন, সেখানে আনাহির পুড়ে যাওয়া দেহটি নেই। ছাইয়ের ভেতর দাঁড়িয়ে আছে এক অচেনা গাছ। যার ডালে ফুটে আছে রক্তিম ফুল। লোকজন বিশ্বাস করলেন, আনাহির মৃত্যু হয়নি। তিনি সেইবো হয়ে আবার তাঁদের মধ্যে ফিরে এসেছেন। তাঁর রক্ত ফুল হয়ে ফুটে উঠেছে। তাঁর আত্মা গাছের শিকড়ে আশ্রয় নিয়েছে।
আজ আর্জেন্টিনার বিদ্যালয়ে শিশুরা আনাহির গল্প পড়ে। শিল্পীরা তাঁর ছবি আঁকে। কবিরা সেইবোকে স্বাধীনতার রূপক করে তোলেন কবিতায়। বসন্তে লাল ফুলে ভরে ওঠা গাছের দিকে তাকিয়ে মানুষ শুধু প্রকৃতির সৌন্দর্য দেখেন না, তাঁরা দেখতে পান অতীতের সংগ্রাম, হারিয়ে যাওয়া মানুষের মুখ এবং স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষা।
এই গল্প ইতিহাসের কোনো দলিলে লেখা নেই। এটি মানুষের মুখে মুখে বেঁচে থাকা এক কিংবদন্তি। কিন্তু কিংবদন্তির ভেতরে যে সত্য লুকিয়ে আছে, তা ইতিহাসের চেয়েও গভীর। স্প্যানিশ উপনিবেশবাদ আর্জেন্টিনার আদিবাসী ভূমি কেড়ে নিয়েছিল, কিন্তু তাদের স্মৃতি মুছে দিতে পারেনি। সেই স্মৃতিরই প্রতীক হয়ে ফুটেছে সেইবো ফুল।
সেইবো ফুলের গাঢ় লাল রংকে অনেকে শহীদদের রক্তের প্রতীক মনে করেন। আবার কারও কাছে এটি পুনর্জন্মের রং। কাঁটায় ভরা গাছটির ডালে ডালে যখন স্নিগ্ধ এই ফুল ফোটে, তখন মনে হয় যন্ত্রণা থেকেই সৌন্দর্যের জন্ম হয়। প্রতিরোধ থেকেই জন্ম নেয় এক নতুন জীবন। এ কারণেই আর্জেন্টিনার শিল্প, সাহিত্য, লোকসংগীত, চিত্রকলা ও ডাকটিকিটে বারবার ফিরে এসেছে সেইবো ফুল।
আজ আর্জেন্টিনার বিদ্যালয়ে শিশুরা আনাহির গল্প পড়ে। শিল্পীরা তাঁর ছবি আঁকে। কবিরা সেইবোকে স্বাধীনতার রূপক করে তোলেন কবিতায়। বসন্তে লাল ফুলে ভরে ওঠা গাছের দিকে তাকিয়ে মানুষ শুধু প্রকৃতির সৌন্দর্য দেখেন না, তাঁরা দেখতে পান অতীতের সংগ্রাম, হারিয়ে যাওয়া মানুষের মুখ এবং স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষা।
কিছু মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকেন ফুল হয়ে, কিংবদন্তি হয়ে, একটি জাতির আত্মপরিচয়ের অংশ হয়ে। আর্জেন্টিনার সেইবো ফুল সেই অমরত্বেরই এক রক্তিম প্রতীক।
তবে জনপ্রিয় আলোচনায় একে অনেক সময় ‘স্পেন-আর্জেন্টিনা যুদ্ধ’ বলা হলেও আধুনিক রাষ্ট্র হিসেবে তখনো আর্জেন্টিনার জন্ম হয়নি। ঘটনাটি ছিল মূলত স্প্যানিশ উপনিবেশবাদী বাহিনী ও রিও দে লা প্লাতা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর সংঘর্ষ। তাই ইতিহাসের ভাষায় এ ব্যাখ্যাই অধিক নির্ভুল। কিন্তু লোককথা ইতিহাসের তারিখ মানে না। সে মানুষের অনুভূতি ধারণ করে চলে। সে কারণেই আনাহির গল্প আজও বেঁচে আছে আর্জেন্টাইন মানুষের মুখে মুখে।
সেইবো তাই শুধু এক বৃক্ষই নয়। এটি স্মৃতি, প্রতিরোধ আর ভালোবাসার প্রতীক। প্রতি বসন্তে যখন তার লাল ফুলে চারপাশ রঙিন হয়ে ওঠে, তখন মনে হয় ইতিহাসের সব পরাজয় শেষ পর্যন্ত পরাজয় নয়। কিছু মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকেন ফুল হয়ে, কিংবদন্তি হয়ে, একটি জাতির আত্মপরিচয়ের অংশ হয়ে। আর্জেন্টিনার সেইবো ফুল সেই অমরত্বেরই এক রক্তিম প্রতীক।