ত্রাণ চাই, পরিত্রাণ—অস্ফুট দীন স্বরে বলে
নীলকণ্ঠ ভীরু মলিন এখন।
নষ্ট-ভ্রষ্ট কৃষ্ণময় ত্রাসে
ফোটার নিজস্ব নিয়ম
চলে গেছে শুকনো পাতার আড়ালে।
—ওই তো নিঃশব্দে ভ্রুকুটির তাপ
বিরোধী ছায়ার প্রতাপ
তাই, ফুটন্ত প্রভা থেকে খসে যায়
স্বচ্ছ বিকাশ।
হে নীলকণ্ঠ, আজ বড় বেশি মেঘময়
এই সহজ হৃদয়, নিখিল নীলিমাও।