
গাঙের জলে থরথরিয়ে কাঁপতে থাকা হাঁস
সাঁতার ভুলে দাঁড়িয়ে আছ ছিন্ন দিনে একা
চুপসে আছ বলতে কথা মুখের পরে যার
করুণ চোখে মনস্তাপে তাকিয়ে থাকা আর
কোষার নায়ে বাদাম তুলে আসার কথা কার
ঘাসের ভেজা বুকের ভাঁজে দুখানি চোখ যার
সন্ধ্যে হলে মাচানতলে হেলাফেলায় আসা
প্রতিধ্বনি ভাসিয়ে জলে পাথর হলো ভাষা
তবে কি রোজ ধানের খেতে বাতাস ছুঁয়ে থাকো!
নাভির তীরে বাজাও ভেঁপু আমের আঁটি গাঁথা?
অস্ত্রধারে রাখলে মাথা অমন চোখে চোখ
কচুরি ফুল তুলতে গিয়ে তুরাগ দেখা হোক।