অন্ধকার খাদে পড়ে আছে একটা জংধরা চাবি
দূরে, বনের ওপাশে, ধুঁকছে নিষ্প্রভ আলো
রং ও রেখার ব্যবধানের ভেতর
উসখুস করছে শিল্পপ্রতিমা!
অন্ধকার খাদে পড়ে আছে
একটা মচকানো চাকা;
কাছে, বেড়ার এপাশে, পুষ্প–বৃন্তে
ফুটেছে গোলাপি আগুন!
ভাবনা ও কল্পনার মধ্যবর্তী শূন্যস্থানে
দুলছে একটা শব্দহীন পেন্ডুলাম।