তিলি ঘুঘু

তখনো সে 

পার্শ্বে বসেছিল

বাতাস বেয়ে কোন্​ তারকা 

ত্বরিত খসেছিল!

মনে-প্রাণে প্রাপ্তি কিছু

যেতে যেতে

ফিরতি পিছু—

একটি সাদা অন্ধ ঘোড়া

পোড়া কেশর, এক পা খোঁড়া;

এমন চষেছিল!

কে যেন কে কখন এসে

আলতো বসেছিল!

ব্যর্থ ঘামে, মধ্যযামে

বক্ষে পশেছিল,

একটি তিলি ঘুঘু এসে

চোক্ষে বসেছিল।