সারমাদ শহীদের কসম!
আমি কেবল ঘুমাইতে চাই;
কোলাহলময় এ দুনিয়ায়
আমি জাগিতে চাহি না আর!
কিংবা জেগে যদি দেখি বেলা নাই,
কী আসে যায়!
নিতাইগঞ্জে যাওয়ার কোনো তাড়া নাই আমার—
জীবনানন্দের মতো আমি হেলেদুলে আগাইয়া যাব
ট্রামলাইনের দিকে!