যাই

এই তো,

ফুলের গন্ধের ভেতর দিয়ে হেঁটে

পৌঁছে যাচ্ছি তোমার কাছে।

তুমিও ফুল কবে

জেগে থাকো মানুষের বেশে

মানুষে মানুষে, মানুষের পাশে;

ফুলের গন্ধের ভেতর দিয়ে হেঁটে

মিলিয়ে যাচ্ছি বিলীন

ফুলে, ফুলে ফুলে;

তোমার কাছে যাওয়া, হয় না তো আর।