
কত কত জায়গায় কত কী ঘটছে
সেসব আবার এখানেও ঘটল কি না
মন বলে একবার ঘটুক ঘটুক
এই হেমন্তে একবার ঘটুক,
ফের বলে, কী দরকার
ইট টেকস অল সর্টস টু...
মেক আ ওয়ার্ল্ড
কী হচ্ছে এসব
ভয়েই কাটবে কি না
ইট টেকস অল সর্টস
হায়
নিয়াজ স্টেডিয়ামের পাশের
ক্রিকেটই ছিল বুঝি
সেরা শেষ খেলা
আমাদের