
বরেণ্য সাংবাদিক প্রয়াত গাফফার চৌধুরী তাঁর সাংবাদিক জীবনে সিভিল ও মিলিটারি সার্ভিসের অন্দরমহলের অনেক ঘটনা জানতেন। এগুলো নিয়ে বিভিন্ন সময় লিখেছেনও তিনি। সিভিল ও মিলিটারি সার্ভিসের যেসব ঘটনা তিনি জানতেন, সেই কাহিনিই এ বইয়ে গল্পের ভঙ্গিতে বর্ণনা করেছেন। বইটি স্বাধীন বাংলাদেশের উত্তাল সময়গুলোতে বুঝতে সহায়তা করবে।
বাংলাদেশে সিভিল ও আর্মি ব্যুরোক্রাসির লড়াই
আবদুল গাফফার চৌধুরী
প্রকাশক: আগামী প্রকাশনী, ঢাকা
প্রকাশকাল: মার্চ ২০২২
দাম: ২৫০ টাকা।
উপন্যাসের কাহিনি শুরু হয়েছে শরীফ চেয়ারম্যান হত্যাকাণ্ডের পর। রাজনীতির পঙ্কিলতা যাতে গায়ে না লাগে, সেজন্য মেয়ে বীথিকে ছোটবেলাতেই ঢাকায় পাঠিয়ে দিয়েছিলেন তিনি। বাবার মৃত্যুর পর বীথি নিজের এলাকায় ফিরে আসে। সিদ্ধান্ত নেয় এলাকাকে স্মার্ট শহর হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন তার বাবা দেখেছিলেন, তা পূরণ করবে সে। কিন্তু বীথি কি পারবে? প্রশ্নের জবাব রয়েছে এ উপন্যাসে।
বদলে দেওয়ার গান
রাহিতুল ইসলাম
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: অক্টোবর ২০২২
দাম: ২৩০ টাকা।