বাড়ির সামনে পথ। ঘুমিয়ে পড়েছে। শান্ত, নির্জন, যানহীন, জনহীন। পথ যেন প্রতিকৃতি। তাকে দেখে সময়ের অবস্থা বোঝা যায়। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যোৎস্না ভাবে, এই ঘুম কবে ভাঙবে?
এ সময় মুঠোফোন বাজে। সাত সমুদ্রের ওপার থেকে কন্যা অনন্যা ডাক দিয়েছে।
মেয়ের উদ্বেগ, ‘মা তুমি বাইরে গেছ? পাচ্ছি না কেন?’
‘আমি তো ঘরেই।’
‘তোমাকে ব্রিক্সেন থেকে রিতা আপু, সিডনি থেকে মুক্তা, কাতার থেকে ফেরদৌস ফোন করেছিল। তোমাকে না পেয়ে সবাই অস্থির।’
‘কেন?’
মায়ের প্রশ্নে অবাক হয়ে অনন্যা বলে, ‘এই দুর্দিনে দেশের সবার জন্য প্রাণ কাঁদছে সবার। মা, তোমার কাছে যাব।’
জ্যোৎস্না ভাবে, পৃথিবীর সব বাড়ির সামনে পথগুলো ঘুমিয়ে পড়েছে।
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
info@onnoalo.com
alimazij@gmail.com ]