রাস্তার মাঝখানে হুট করে হাত বাড়িয়ে দেওয়ায় প্রথমে এতো ভাবেনি জামিল। ধরে ফেলে হাতটা। দুই হ্যান্ডে শেক হয়ে গেল। কিন্তু মুখটা দেখার পর থেকেই অপ্রস্তুত হয়ে আছে জামিল। মনে মনে দ্বিধায় আছে, হাত ধরাটা কি ঠিক কাজ হয়েছিল? এই দ্বিধা ও দ্বিধাকেন্দ্রিক অনুশোচনা বেড়েই চলেছে।
সাধারণত হাত বাড়িয়ে দেয় পরিচিত মানুষ। কুশল জানতে চায়। কিন্তু ওই হাত বাড়িয়ে দেওয়া শরীরের মুখ থেকে কোনো কুশল জিজ্ঞাসা আসেনি। আর মুখখানি দেখার পর জামিলও হাত ছাড়ার চিন্তায় আকুল হয়ে কোনো প্রশ্ন করেনি।
এখন রাগ উঠছে, কেন যে ধরতে গেল...
জামিলের খুব অস্বস্তি হচ্ছে।
কেন হাতটা তার দিকেই এল?
হাত না পেতে উনি কেন হাত বাড়ালেন?
নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
info@onnoalo.com
alimazij@gmail.com