
প্রতিদিনের মতো আজ ভোরে আমার ঘুম ভাঙল না। ঠিক পাশের বালিশে শুয়ে থাকা আমার ছেলেও ঘুম ভেঙে ‘মা, মা’ বলে ডেকে উঠল না।
মাঝরাতে পাশ ফিরতে গিয়ে বার কয়েক ডেকেছিল বোধ হয়। শুনিনি, অনুমান থেকেই বললাম।
গত কয়েক দিনই ঘুম আর ভাঙছে না আমার। যদিও পেটের মধ্যে বেঁচে থাকা অনাগত সন্তানের নড়াচড়া টের পাচ্ছি। কাউকে যে বলব ‘আমি মারা গেছি, আমার সন্তানটিকে বের করো তাড়াতাড়ি’—তা-ও পারছি না।
সেদিন সন্ধ্যায় মা বলেছিলেন, ‘তোকে এখন অত ভাবতে হবে না, জাহান্নামে যাক সব। কে নামাজ পড়তে গেল, কে বাজারে গেল, কোন মন্ত্রী কী বলল—দুশ্চিন্তা করিস না। সুস্থ থাকাটাই এখন সবচে বড়।’
কিন্তু পারলাম না মায়ের কথা রাখতে। পথের মাঝে পরে থাকা সেই লাশটা আমাকে টেনে নিল।
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
info@onnoalo.com
alimazij@gmail.com ]