অলংকরণ : এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো
অলংকরণ : এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

অনুবাদ

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত কবিতা

স্পেন ও স্প্যানিশ ভাষাভাষী লাতিন আমেরিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর প্রভাব পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বাস্তবতায় পশ্চিমে রবীন্দ্রনাথের প্রভাব ক্রমে স্তিমিত হয়ে পড়লেও সেখানে তিনি ক্রমে দীপ্তিমান হয়ে ওঠেন। স্পেনের নোবেল বিজয়ী কবি হুয়ান রামোন হিমেনেথ তাঁর বিপুলাকার অনুবাদে সম্পৃক্ত হন; আরেক নোবেল বিজয়ী কবি পাবলো নেরুদার প্রথম জীবনের কবিতায় তাঁর প্রভাব পড়ে; ভিক্তোরিয়া ওকাম্পো সম্পাদিত প্রভাবশালী পত্রিকা সুর তাঁকে উদ্‌যাপন করতে থাকে; প্রভাবশালী কবিরাও তাঁকে আপন করে নেন। এখানে রইল রবীন্দ্রনাথকে নিবেদিত তেমন একটি কবিতা। মূল স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন

রাফায়েল আলবের্তি
রবীন্দ্রনাথের প্রতি


আমাকে নীল রঙে আঁকতে দাও
সমগ্র পৃথিবীর সমুদ্র!

ইতিমধ্যে জলের সূর্যোদয়ে গান গেয়ে
বঙ্গোপসাগরের দিকে চোখ রেখে
তালগাছের পাখি হয়ে
আমাকে জানাও তুমি কুশল-কামনা।

...
রাফায়েল আলবের্তির (১৬ ডিসেম্বর ১৯০২—২৮ অক্টোবর ১৯৯৯) জন্ম স্পেনের কাদিসে। স্পেনে বিপুলভাবে নন্দিত কবি। প্রজন্ম ’২৭ নামে আলোচিত একটি কবিগোষ্ঠীর সদস্য ছিলেন। স্পেনের গৃহযুদ্ধের সময় মার্ক্সবাদে বিশ্বাসী এই কবি দেশের বাইরে নির্বাসিত হন। অনুবাদটি খালিকুজ্জামান ইলিয়াস কর্তৃক পরিমার্জিত।