ছড়া

ধরতে যাবে হেঁটে

নীল আকাশের মালিকানায় আন্ডা আছে দুটো

একটা আন্ডার তাপে যখন আকাশ হবে ফুটো

অবিরত ঝরতে থাকে করতে থাকে কান্না

এই পৃথিবী বলতে থাকে আর না বাপু আন্না

অন্য আন্ডা ঠান্ডা নরম রাতের বেলা জাগে

মেঘের ছানা বাগড়া দিয়ে দেয় না আলো রাগে

রাতের আন্ডা প্রথম দিকে নিজকে রাখে লুপ্ত

আস্তে আস্তে প্রকাশ করে স্নিগ্ধ আলো গুপ্ত

মেঘের ছানা সাহস দিয়ে বলতে থাকো বাড়ো

ফুলতে ফুলতে ফেটে গেলেও হয়নি ক্ষতি কারও

পুরো আন্ডা পূর্ণিমাতে যখন যাবে ফেটে

একটা কবি পাগল হয়ে ধরতে যাবে হেঁটে।