টেকনাফে বইছে ঝোড়ো হাওয়া। টেকনাফ সমুদ্রসৈকত থেকে আজ সকাল সাড়ে ১০টার দিকে তোলা। ১৪ মে
টেকনাফে বইছে ঝোড়ো হাওয়া। টেকনাফ সমুদ্রসৈকত থেকে আজ সকাল সাড়ে ১০টার দিকে তোলা। ১৪ মে

কী ঘটতে যাচ্ছে আসলে?

মোখাকে কেন্দ্র করে আতঙ্ক আর উৎকণ্ঠা চারদিকে। সারা দেশের মানুষের প্রশ্ন, কী ঘটতে যাচ্ছে আসলে? এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামের অবস্থা অনেক বেশি থমথমে। ঘূর্ণিঝড় মোকাবিলার অভিজ্ঞতা তো এই নগরীর কম নয়। চট্টগ্রামের বাসিন্দা এক কথাসাহিত্যিকের কলমে সেখানকার চিত্র।

লেখটি যখন লেখা হচ্ছে, তখন সকাল সোয়া নয়টা। চট্টগ্রাম। থমকে আছে যেন আবহাওয়া। গুমোট। গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বাতাস একেবারেই নেই। মনে পড়ছে ১৯৯১ সালের কথা। সেদিনের আবহাওয়াও এমন ছিল। ঘূর্ণিঝড় আঘাত হানার আগে আগে। আকাশটা ছিল লাল। যেন আগুন লেগেছে।

চট্টগ্রাম অঞ্চলের জনজীবনও যেন থমকে আছে এখন। সবার রুদ্ধশ্বাস অপেক্ষা একটু সময় পরের জন্য—যখন শুরু হবে মোখার তাণ্ডব। কী ঘটতে যাচ্ছে আসলে? বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ থেকে ২৯৬। গতকাল রাত নয়টায় মোখা পরিণত হয়েছিল সুপার সাইক্লোনে। ফেসবুকে জানালেন, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, বাতাসের গতি সর্বোচ্চ ২১৫ কিমি। মানুষজন বিভ্রান্ত হতে হতেও হয় না। যা-ই হোক, একটা তো হবে। হয়তো ২১৫, অথবা ২৯৬। কিন্তু তাই বলে ২৯৬! মোখা তো ৯১-এর ২৯ এপ্রিলের চেয়েও ভয়াবহ হবে তাহলে!

সেই ২৯ এপ্রিলের স্মৃতি এখনো দগদগে এই অঞ্চলের বয়সি মানুষদের মনে। কথা হচ্ছিল সন্দ্বীপের বাসিন্দা আনোয়ার আবসারের সঙ্গে। সেবার ঘূর্ণিঝড়ের কেন্দ্র ছিল সন্দ্বীপ। আবসার বললেন, আমাদের আটচালা ঘর। ঘরটা টিকলেও অনেক কিছু হারিয়েছি। মানুষ, গবাদিপশু, গাছপালা। রাতে হঠাৎই দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল সন্দ্বীপ। সারারাত চলেছে ঝড়ের তাণ্ডব। ভোরের আলো ফুটলে দেখা যায়, ভাসছে মৃতদেহ। কোনোটা মানুষের, কোনোটা গবাদি পশুর।

নতুন প্রজন্ম এই অঞ্চলে এমন দুর্যোগ দেখেনি আগে। অত্যুৎসাহী অনেকে তাই আগাম মোখা দেখতে চলে গেছে পতেঙ্গা, পারকি কিংবা কক্সবাজার সমুদ্রসৈকতে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসবের ছবি ভেসে বেড়াচ্ছে। অন্যদিকে আমাদের মতো বয়সীদের মনে উত্তেজনার সঙ্গে আছে উৎকণ্ঠা। অন্তর্গত ভীতি তো আছেই। আমরা জানি সাইক্লোন কী জিনিস।

একই রকম অভিজ্ঞতা হাতিয়ার বাসিন্দা শাহেদা আখতারের। ঘরটা টেকেনি তাঁদের। পরিবারের সবাই একটা ঘরে জড়ো হয়ে শুধু আল্লাহকে ডেকেছেন। কত শত মানুষ শেষ মুহূর্তে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ঝড়-জলোচ্ছ্বাসে ভেসে গেছেন, প্রাণ হারিয়েছেন গাছ বা টিন চাপা পড়ে।

আমার অভিজ্ঞতাও ভয়াবহ। সারা রাত আব্বার সঙ্গে ঘর বাঁচানোর চেষ্টা করেছি নিজেদের ঠেস হিসেবে ব্যবহার করে। তবু ঘর উড়ে যায় যায় অবস্থা। তীব্র বাতাসের গমগমে শব্দ। ভয়ংকর। বাঁশের বেড়ার ফাঁক দিয়ে গাছের পাতার গুঁড়া ঢুকছে পাউডারের মতো। সকালের আলো ফোটার পর দেখি, দেড় কিলোমিটার দূরের আমাদের পাকা স্কুলঘরটা দেখা যাচ্ছে। মাঝখানে গাছপালা, ঘরবাড়ি কিচ্ছু নেই।

সেবার উপকূলে প্রাণ গেছে প্রায় দেড় লাখ মানুষের। এবার? মানুষের মনে তাই উৎকণ্ঠা।

৯১ সালের পরে দীর্ঘ সময়ে এই অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় আসেনি। সময়ের সঙ্গে বদলেছে অনেক অনুষঙ্গ। চট্টগ্রাম শহরের কাছাকাছি উপকূলীয় উপজেলা আনোয়ারা-বাঁশখালী ৯১ সালে বিরান হয়ে গিয়েছিল। মোখায় তেমনটা হবে না—আশা করা যায়। এখন সেখানে উঠেছে কাঁচা ঘরের পরিবর্তে পাকা দালান। আর জনসচেতনতা বেড়েছে, যোগাযোগব্যবস্থা উন্নত হয়েছে। মোখা নিয়ে তাই আতঙ্কের চেয়ে উত্তজনা বেশি। মোখার মুখোমুখি হওয়ার উত্তেজনা। নতুন প্রজন্ম এই অঞ্চলে এমন দুর্যোগ দেখেনি আগে। অত্যুৎসাহী অনেকে তাই আগাম মোখা দেখতে চলে গেছে পতেঙ্গা, পারকি কিংবা কক্সবাজার সমুদ্রসৈকতে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসবের ছবি ভেসে বেড়াচ্ছে। অন্যদিকে আমাদের মতো বয়সীদের মনে উত্তেজনার সঙ্গে আছে উৎকণ্ঠা। অন্তর্গত ভীতি তো আছেই। আমরা জানি সাইক্লোন কী জিনিস।

সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে থেমে থেমে, মেঘলা আকাশ, আবহাওয়া গুমোট, গুমোট মানুষের মনও

তবে চট্টগ্রাম শহরজুড়ে সতর্কতামূলক মাইকিং নেই, সাইরেন নেই; রেডিওর বুলেটিন এখন আর শোনা যায় না, টিভি-রেডিওতে দিন-রাতব্যাপী হামদ-নাত নেই। শহরে তাই ভীতিকর পরিবেশও নেই। শহর শুধু থমকে আছে। সচেতনতা যে পুরোপুরি আছে—সেটা বলা যাবে না। পাহাড়ের কোল থেকে মানুষজনকে সরানো যাচ্ছে না।

পাহাড়ধস চট্টগ্রামে নৈমিত্তিক ঘটনা। তাই হয়তো মোখাকেও স্বাভাবিক হিসেবে নিচ্ছে শহরবাসী। আন্দাজ করতে পারছে না এর ভয়াবহতা। মানুষ বরং দুরু দুরু বুকে ব্যস্ত অন্য ইস্যু নিয়ে। এসএসসি পরীক্ষা পিছিয়েছে, স্কুল-কলেজ বন্ধ, গ্যাসসংকট, লোডশেডিং, মোখা-পরবর্তী জলাবদ্ধতা কেমন হবে ইত্যাদি।

আজও হয়তো মোখার তাণ্ডবে উপকূল ভেসে যাবে, গাছপালা বিরান হবে; তবে আশা করা যায়—মানুষ অতটা ভাঙবে না। আবু তাহের মাস্টারের মতো বলীয়ান মানুষদের ওপর ভরসা কি রাখব না আমরা?

উপকূলীয় জনপদের চিত্র অনেকটা ভিন্ন। হাতিয়া-সন্দ্বীপ-কুতুবদিয়ার মানুষ প্রস্তুত হয়ে আছে মোখার তাণ্ডব মোকাবিলা করার জন্য। না, তাঁরা যে সবাই আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন, তা নয়। আনোয়ার আবসার আর শাহেদা আখতারদের মতো অনেকেরই এখন পাকা ঘর। তাঁরা এখন আর ঝড়-জলোচ্ছ্বাসকে তেমন একটা তোয়াক্কা করছেন না। আর ভিটেবাড়ি, গবাদিপশু রেখে যেতে চান না অনেকেই। অনেকেই আবার দুর্যোগ মোকাবিলায় অভ্যস্ত হয়ে পড়েছেন। তবে যাঁদের কাঁচা ঘর—বাঁশ-পলিথিনের, তাঁরা ঠিকই গিয়ে উঠেছেন আশ্রয়কেন্দ্রে।

হাতিয়ার অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তাহেরের ঘর ভেঙেছে এ পর্যন্ত দশবার। প্রতিবারই নতুন উদ্যমে নতুন ঘর তুলেছেন তিনি। দমে যাননি।

আজও হয়তো মোখার তাণ্ডবে উপকূল ভেসে যাবে, গাছপালা বিরান হবে; তবে আশা করা যায়—মানুষ অতটা ভাঙবে না। আবু তাহের মাস্টারের মতো বলীয়ান মানুষদের ওপর ভরসা কি রাখব না আমরা?