
৯ বছর বয়সে যশ গ্যাবাটিস সিদ্ধান্ত নিয়েছিলেন, পৃথিবীর সব প্রাণীকে নিয়ে একটি বিশ্বকোষ লিখবেন। শুরু করেছিলেন কোরাল, পতঙ্গ আর জেলি ফিশ নিয়ে। এরপর ৩০ বছর বয়সে এসে তিনি তাঁর নিজস্ব এ প্রকল্প সম্পন্ন করতে পেরেছেন।
পেশাগতভাবে যশ গ্যাবাটিস জলবায়ুসংক্রান্ত সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ছবি এঁকে ও তার সঙ্গে লেখা যোগ করে ২০০১ সালে শুরু করা এ বিশ্বকোষের তিনি নাম দিয়েছিলেন যশ’স বুক অব অ্যানিমেলস। নানা উত্থান-পতন পেরিয়ে ২১ বছর ধরে তিনি এ বই লিখেছেন। বিশ্বকোষের সর্বশেষ ভুক্তিটি আমাদের চেনা একটি প্রাণী—শিম্পাঞ্জি।
সম্প্রতি যশ গ্যাবাটিস টুইটারে এ বিশ্বকোষের কিছু ছবি শেয়ার করলে বেশ সাড়া পড়ে যায়। কৈশোরের শুরুতে নেওয়া কোনো উদ্যোগকে এতটা বছর ধরে ভালোবেসে ধরে রাখতে পেরেছেন এবং শেষ করেছেন দেখে মুগ্ধতা জানিয়েছেন অনেকেই।
সূত্র: দ্য গার্ডিয়ান।
●গ্রন্থনা: নাফিস সাদিক