প্রতিটি শিক্ষার্থীর মনে একই আশা থাকে যে, লেখাপড়া শেষে ভালো একট চাকরি খুঁজে নেওয়া। কিন্তু লেখাপড়া শেষ করতে যদি জীবন থেকে ২৭-২৮টি বছর চলে যায়, তবে সে সরকারি চাকরির জন্য নিজেকে তৈরি করার সময় পায় না৷ ফলে একজন মেধাবী শিক্ষার্থী চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েন৷ তাঁর জীবন হয়ে ওঠে অভিশপ্ত।
তাই যেসব বিশ্ববিদ্যালয়ে এই জটের মাত্রাটা বেশি, তাদের কাছে আবেদন—যেকোনো মূল্যে সেশনজট কমানোর ব্যবস্থা করুন৷ অন্যথায় অনেকেই মেধাবী শিক্ষার্থী মাহবুবুল হক শাহীনের মতো চাকরি না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন৷
রুবেল আহমেদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।