পাঠকের মন্তব্য : অনলাইন থেকে

আলু পোড়ার সুযোগ কে হারাতে চায়!

এ কে এম জাকারিয়া। ১৪ জুলাই
মতামত: গুলশান ও শোলাকিয়ার ঘটনা ঘটিয়ে জঙ্গিরা যে আগুন লাগিয়েছে, সেখানে কেউ আলু পোড়া দিয়ে খেতে চাইবে না, তা কী করে হয়! যে ঘরে আগুন লাগিয়েছে জঙ্গিরা, তার মালিক জনগণ। এই আগুনে তারা যখন পুড়ছে, তখন সেখানে আলু পুড়িয়ে খাওয়ার লোভটি মনে হয় কেউ-ই সামলাতে পারছে না।

আন্দালিব খান
দেশে ‘গণতন্ত্র’ না থাকার কারণেই নাকি এসব জঙ্গি হামলা হচ্ছে!! একটা সুষ্ঠু নির্বাচন হলেই নাকি এসব থাকবে না!! তাহলে ওনার ‘গণতান্ত্রিক’ আমলে অপারেশন ক্লিন হার্ট, শায়খ রহমান, বাংলা ভাই, মুফতি হান্নান, ২১ আগস্টসহ এত শত হত্যাকাণ্ড ঘটল কী করে?

মাহতাব হোসেন
‘প্রশ্ন হচ্ছে সবাই আলু পোড়ানোর সুযোগ নিলে আগুন নেভাবে কে? জনগণকে মনে হয় পুড়তেই হবে!’—ঠিকই বলেছেন। আমাদের শুধু পুড়তেই হবে।

শহিদুল ইসলাম
আগুনের দিন শেষ হবে একদিন...

কবির
ফেয়ার ইলেকশনের নাম শুনলেই তাঁরা লাফিয়ে ওঠে কেন?