গতকাল বুধবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় ‘পুলিশের বিশেষ বিভাগ (এসবি)’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে বলে ছাপা হয়েছে। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।