ঈদে সবচেয়ে বড় ধরনের প্রতারণা হয় টিকিট ব্যবস্থাপনায়। বিশেষ করে ট্রেনের টিকিট প্রতিবছর কালোবাজারি হয়। ঈদের আগে ঘরমুখী মানুষ টিকিট কিনতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত টিকিট পান না! এ রকম অবস্থা দেশের প্রায় উল্লেখযোগ্য সব রেলস্টেশনেরই। একই কথা বাসগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। বাড়তি ভাড়া তো আদায় করা হয়ই।
তাই দেশের জনগুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে ঈদের কয়েকটা দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে এ সমস্যা অনেকাংশেই কমবে। অন্তত ঢাকা নগরে টিকিটের সিংহভাগ যদি অনলাইনে বিক্রি করা হয়, তাহলে এই সমস্যা অনেকাংশে কমে যাবে। উল্টো এ সময় দেখা যায়, রেলওয়ের টিকিট অনলাইনে পাওয়া যায় না। অথচ প্রযুক্তির ব্যবহারে এসব সমস্যার সমাধান করা সম্ভব। ট্রেনের মতো বাসের টিকিটও অনলাইনে বিক্রির ব্যবস্থা করা যায়!
মেনহাজুল ইসলাম
দিনাজপুর।