উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত হাটিকুমরুল (সিরাজগঞ্জ রোড) গোলচত্বরের আশপাশে গড়ে উঠেছে ব্যাংক, বিমা, হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। বঙ্গবন্ধু সেতু থেকে নাটোর বনপাড়া মহাসড়ক, ঢাকা মহাসড়ক, রংপুর মহাসড়ক ও পাবনা মহাসড়কের সংযোগস্থল হাটিকুমরুল গোলচত্বর। এখানে প্রতিদিন প্রচুর লোকসমাগম ও প্রায়ই দুর্ঘটনা ঘটে।
তাই অতিসত্বর হাটিকুমরুল গোলচত্বরে একটি পদচারী সেতু চাই।
এস এম রুবেল আহমেদ
সিরাজগঞ্জ।