প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ‘আমার বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতায় দুই হাজারের বেশি ছবি জমা পড়েছিল। তার মধ্যে বয়সভিত্তিক দুটি বিভাগের ২০ খুদে আঁকিয়ে পুরস্কার পেয়েছে
