কক্সবাজারে পানিবন্দী মানুষ

কক্সবাজারের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে। চকরিয়া উপজেলার নয়টি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী। পানি সরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, সড়ক। আবার যেসব এলাকায় পানি সরে গেছে, সেসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি-রাস্তাঘাট। ভেসে গেছে ফসলি জমি ও চিংড়ির ঘের। চাহিদার তুলনায় ত্রাণ তৎপরতাও কম। গতকাল শুক্রবার তোলা ছবি।

বানের পানিতে ডুবে আছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি সড়ক।
ছবি: প্রথম আলো
পানির মধ্য দিয়ে এভাবেই করতে হচ্ছে চলাচল। সিকদারপাড়া, কৈয়ারবিল।
বন্যার পানিতে সড়ক ডুবে গেছে। বাঁশের ভেলা তৈরি করে চলাচল করছে মানুষ। কৈয়ারবিল এলাকায়।
বন্যার পানি সরে গেছে। পানির স্রোতে পিচঢালাই সড়ক ভেঙে গেছে। কৈয়ারবিল সড়ক।
কৈয়ারবিলের সিকদারপাড়া এলাকার মানুষ পানিবন্দী।
কৈয়ারবিল ইউনিয়নের সিকদারপাড়ায় মানুষের দুর্ভোগ।
বানের পানিতে ভেসে গেছে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর একটি মৎস্যখামার।
পানিতে ভেঙে গেছে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের একটি সড়ক।