কমেছে বন্যা, বেড়েছে নদীভাঙন

এক সপ্তাহ ধরে পানি কমতে শুরু করেছে মানিকগঞ্জের নদ-নদীগুলোতে। উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। এর মধ্যেই জেলাটির হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর ভাঙন বেড়েছে। চার দিনে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় অর্ধশত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। পদ্মার তীরবর্তী হরিরামপুর থেকে ভাঙনের ছবিগুলো তুলেছেন সাজিদ হোসেন।

বন্যায় প্লাবিত হয়েছিল পদ্মার চরাঞ্চল। এখন দেখা দিয়েছে ভাঙন। এতে শঙ্কায় দিন কাটছে গ্রামবাসীর।
বন্যায় প্লাবিত হয়েছিল পদ্মার চরাঞ্চল। এখন দেখা দিয়েছে ভাঙন। এতে শঙ্কায় দিন কাটছে গ্রামবাসীর।
ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি।
ভাঙনের মুখে ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন গ্রামবাসী। রয়ে গেছে রান্নার চুলা ও টিউবওয়েল।
নদীগর্ভে হারিয়ে গেছে বসতঘর। তীরে দাঁড়িয়ে অসহায় গ্রামবাসী।
ভাঙনে সব হারিয়ে জীবিকার টানে নদীতে মাছ ধরছেন এক ব্যক্তি।
এখানেই ছিল পৈতৃক ভিটেমাটি। তবে তা বিলীন হয়েছে নদীতে।
যত দূর দেখা যায়, নদীভাঙনের হাহাকার।
ঘরবাড়ি খুলে নিয়ে নৌকায় করে নিরাপদ স্থানে যাচ্ছেন স্থানীয়রা।