কাঁচা ধানে পচা গন্ধ

কয়েক দিনের পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের বিভিন্ন হাওর তলিয়ে গেছে। হাওর রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে বোরো ফসলের ক্ষতি হয়েছে বেশ। হাওরপারের কৃষকেরা কাঁচা বোরো ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন। এক সপ্তাহের বেশি সময় ধরে পানি নিচে বোরো ধানের খেত। গত এক সপ্তাহে সিলেটের কিছু হাওরের পানি কমেছে। টানা কয়েক দিন পানিতে তলিয়ে যাওয়া বেশির ভাগ বোরো ফসলে পচন ধরেছে। হাওরের পানি থেকে বের হচ্ছে কাঁচা ধানের পচা গন্ধ। সিলেট সদরের বেশ কয়েকটি হাওরের সবুজ বোরো খেত এখন বিবর্ণ রূপ ধারণ করেছে। পানিতে নেমে ধান কাটছেন কেউ কেউ। সিলেট সদরের বাইশটিলা ও পিঠাগড়া এলাকার উফতার হাওরের চিত্র।

কাঁচা ধান হাতে নিয়ে দেখাচ্ছেন এক কৃষক
কাঁচা ধান হাতে নিয়ে দেখাচ্ছেন এক কৃষক
হাওরে পানি কমেছে খানিক। তলিয়ে যাওয়া সবুজ ধানখেত ভেসে উঠেছে ধূসর রঙে
হাওরে কাঁচা ধান কাটতে এসেছেন বাবা। নৌকা নিয়ে হাওরে যাচ্ছে দুই শিশু
ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক কাস্তে হাতে এসেছেন আধপাকা ধান কাটতে
ঢলের পানিতে তলিয়ে পচন ধরেছে বোরো ফসলে। নৌকায় নিয়ে ধান আনতে যাচ্ছে এক কিশোর
নিজের খেতের পাশে ক্ষতিগ্রস্ত কৃষক
ঢলের পানিতে ডুবে থাকা বোরো ফসল
ফসল হারিয়ে এমন দিশেহারা কৃষকেরা
ঢলের পানি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। সেখানে নেমে কাঁচা ধান দেখছেন কৃষক
ভেজা ধানের আঁটি রোদে শুকাতে দেওয়া হচ্ছে
নৌকা থেকে নামানো হচ্ছে বোরো ধান
হাওর থেকে ধান আনা হচ্ছে নৌকায় করে