কাল বুধবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন। ছবির গল্পে দেখে নেওয়া যাক কুমিল্লা নির্বাচনের প্রস্তুতির চিত্র