চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। এই মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও নিয়মের তোয়াক্কা না করে চলছে সিএনজিচালিত অটোরিকশা। এ ছাড়া নছিমন ও ব্যাটারিচালিত অটোরিকশাসহও চলে এ সড়কে। অন্যদিকে পাল্লা দিয়ে চলে যাত্রীবাহী বাস ও ট্রাক। ফলে প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। এই মহাসড়কের অনিয়মের চিত্র তুলে ধরেছেন আলোকচিত্রী সৌরভ দাশ।